|
আসসালামু আলাইকুম।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখায় আপনাকে সুস্বাগতম!
বহু ত্যাগ ও কুরবানির বিনিময়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক মুক্তি, বাকস্বাধীনতা আর সুখি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষে এদেশের মানুষ সংগ্রাম করেছিল। কিন্তু স্বাধীনতা উত্তর শিক্ষাঙ্গনে সন্ত্রাস, রাজনৈতিক অস্থিতিশীলতা, বিধ্বস্ত অর্থনীতি, বাকশালী একনায়কতন্ত্র, নতজানু পররাষ্ট্রনীতি, ইসলামী রাজনীতি নিষিদ্ধ করা সহ বহুমুখি চক্রান্তে মেতে উঠে তৎকালীন শাসকগোষ্ঠী। সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, টেন্ডারবাজি, ব্যাঙ্ক ডাকাতি, অপহরণ, মুক্তিপণ আদায় নিত্য নৈমত্তিক ব্যাপারে পরিনত হয়। গনতন্ত্রের শ্লোগানধারী, ধর্মনিরপেক্ষতার লেবাসে প্রগতির কথা বলে জনগনকে সন্ত্রাসের জালে অবরুদ্ধ করে ফেলে তারা। হতাশার তিমিরে নিমজ্জিত জাতিকে সত্য-সুন্দরের আলোকচ্ছটায় উদ্ভাসিত করে সৎ, যোগ্য, মেধাবী ও দক্ষ নেতৃত্বের বিকাশ ঘটিয়ে ইসলামী সমাজ বিনির্মানের মহান ও পবিত্র লক্ষ্যকে সামনে রেখে ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে যাত্রা শুরু করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
|
|
লক্ষ্য ও উদ্দেশ্যঃ
আল্লাহ প্রদত্ত ও রাসুল সাঃ প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তোষ অর্জন।
|
|
কর্মসূচীঃ
উল্লেখিত লক্ষ্য ও উদ্দেশ্য হাসিলের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রণয়ন করেছে বিজ্ঞান্সম্মত পাঁচ দফা কর্মসূচি।
|
|
১) দাওয়াতঃ তরুন ছাত্রসমাজের কাছে ইসলামের আহবান পৌছিয়ে তাদের মাঝে ইসলামী জ্ঞানার্জন এবং বাস্তব জীবনে ইসলামের পুর্ণ অনুশীলনের দায়িত্বানুভুতি জাগ্রত করা।
২) সংগঠনঃ যে সব ছাত্র ইসলামী জীবন বিধান প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নিতে প্রস্তুত তাদেরকে সংগঠনের অধিনে সংঘবদ্ধ করা।
৩) প্রশিক্ষণঃ এই সংগঠনের অধিনে সংঘবদ্ধ ছাত্রদেরকে ইসলামী জ্ঞান প্রদান এবং আদর্শ চরিত্রবাণ রুপে গড়ে তুলে জাহেলিয়াতের সমস্ত চ্যালেঞ্জের মোকাবেলায় ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমান করার যোগ্যতা সম্পন্ন কর্মী হিসেবে গড়ার কার্য্যকরী ব্যবস্থা করা।
৪) ইসলামী শিক্ষা আন্দোলন ও ছাত্র সমস্যাঃ আদর্শ নাগরিক তৈরীর উদ্দেশ্যে ইসলামী মুল্যবোধের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন সাধনের দাবীতে সংগ্রাম এবং ছাত্র সমাজের প্রকৃত সমস্যা সমাধানের সংগ্রামে নেতৃত্ব প্রদান।
৫) ইসলামী সমাজ বিনির্মাণঃ অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ণ এবং সাংস্কৃতিক গোলামী থেকে মানবতার মুক্তির জন্য ইসলামী সমাজ বিনির্মানের সর্বাত্নক প্রচেষ্টা চালানো।
|
| দেশের প্রতিটি জনপদ জুড়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কাজ করে যাচ্ছে তার বিশাল কর্মী বাহিনী নিয়ে। শিবির একজন তরুণকে একই সাথে ভাল ছাত্র ও একজন ভালো মুসলমান হিসেবে গড়ে তুলতে চেষ্টা করে। ইসলাম যেমন সকল মানুষের কল্যাণের জন্য তেমনি ইসলামী ছাত্রশিবির মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান সবার কাছে ইসলামকে সুন্দর ভাবে তুলে ধরার কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে। তাই এই সুন্দর কর্মসূচী ও চরিত্রবান কর্মীদের প্রতি দিন দিন জনসমর্থন বাড়ছে। আসুন আপনিও শিবিরের পতাকাতলে সমবেত হয়ে নিজেকে গড়ে তুলুন সুন্দর ও যোগ্যতম ব্যাক্তি হিসেবে। শরিক হোন ইহকাল ও পরকালের মুক্তিকামী এই কাফেলায়। |
|